পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতির অগ্রগতির জন্য আজকের প্রজন্মকে শিক্ষার প্রতি মনোযোগী হতে হবে। অন্যথায় তাদের জীবন অন্ধকারে পরিণত হবে।
২৩ মার্চ হাটহাজারী কলেজে ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মির কফিল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া, অধ্যাপক আল ফোরকান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা বিলকিস ও অধ্যক্ষ ফরিদ আহম্মদ।
শুরুতে স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ গোল মোহাম্মদ। শুভেচ্ছা বক্তব্য দেন হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। বিজ্ঞপ্তি।