‘জাতির দুর্দিনে লেখকেরা আশার আলো জাগান’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট ছড়াকার রফিকুল হক (দাদুভাই) বলেছেন, জাতির দুর্দিনে লেখকেরা মানুষের মনে আশার আলো জাগান। তাঁদের প্রাণসঞ্জীবনী লেখা শিশু-কিশোরদের মধ্যে অমিত সম্ভাবনা তৈরি করে। ফলে তাদের মন-মননে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার অদম্য স্পৃহা জেগে ওঠে। সম্প্রতি জেলা শিশু একাডেমীতে কথন শিশু-কিশোর উত্সবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রাশেদ রউফ, রহীম শাহ ও তৌহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন ফারুক হাসান। স্বাগত বক্তব্য দেন রমজান আলী। বিজ্ঞপ্তি।