'জানার পরিধি বিস্তৃত করাই হোক তরুণ প্রজন্মের মূল লক্ষ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক পূর্বকোণ-এর প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বলেছেন, মানুষের জীবনে সাফল্যের শেষ নেই, তেমনি গবেষণালব্ধ জ্ঞান মানুষকে নিয়ে যায় শেখার গভীর থেকে গভীরে। আমরা যে বিষয় নিয়েই পড়ি না কেন, জানার পরিধি বিস্তৃত করাই হোক তরুণ প্রজন্মের মূল লক্ষ্য।
তিনি গত বৃহস্পতিবার সকালে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউর) ২০১৬ সালের সামার সেমিস্টারের শিক্ষার্থীদের পরিচিত সভায় স্পিকারের বক্তব্যে এসব কথা বলেন। নগরের প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান। বক্তব্য দেন ট্রেজারার সামস উদ দোহা, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট পরিচালক শাফায়েত চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া প্রমুখ। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে মুহাম্মদ সিকান্দার খান তরুণদের ভালোভাবে উচ্চশিক্ষার পাঠ শেষ করে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
পরে অনুষ্ঠান শেষে ইডিইউর শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা। এই সময় তাঁরা প্রাতিষ্ঠানিক নিয়মকানুন, শিক্ষাবৃত্তি, ক্যাম্পাস জব ও বিদেশে উচ্চশিক্ষার নানা বিষয়ে ধারণা নেন। বিজ্ঞপ্তি।