'জার্মান ভাষা খুলে দেবে জার্মানির দুয়ার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানিতে পড়াশোনা বা বসবাস করতে গেলে জার্মান ভাষায় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। বাংলাদেশ থেকে যাঁরা এ-ওয়ান, এ-টু, বি-ওয়ান এবং বি-টু কোর্স করে জার্মানি যান, তাঁদের জন্য চাকরি পাওয়া সহজ হয়।
সম্প্রতি চট্টগ্রামের জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র ডি-স্প্রাখে আয়োজিত ‘জার্মানিতে যেমন আছি’ শীর্ষক কথামালায় এ কথা বলেন জার্মানপ্রবাসী সোহেল মাহমুদ।
জার্মানির মিউনিখ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তির স্নাতকোত্তরে অধ্যয়নরত ডি-স্প্রাখের প্রাক্তন ছাত্র সোহেল বলেন, কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকলে অনেক সহজে পার্টটাইম চাকরি পাওয়া যায়। জার্মানিতে এসব চাকরির বেতনও খুব ভালো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি-স্প্রাখে চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক জয়ন্ত চৌধুরী। বিজ্ঞপ্তি।