'জীবনে বড় হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্প্রতি বিজিএমইএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুচ ছালাম। তিনি বলেন, জীবনে বড় হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে। সাফল্য অর্জন করতে হবে পরিশ্রমের মাধ্যমে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন আ ন ম আব্দুল মোক্তাদীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য মো. নুরুল মোস্তফা, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহউপাচার্য. মো. শরীফুজ্জামান, বিজিএমইএ-র প্রথম সহসভাপতি মঈনউদ্দিন আহমদ, সাদার্ন ট্রাস্ট্রি বোর্ডের সদস্য কামাল উদ্দিন, সাবেক উপাচার্য এজেএম নুরুদ্দিন চৌধুরী, অধ্যাপক সালেহ জহুর, মহিউদ্দিন খালেদ, শওকতুল মেহের, রেজিস্ট্রার ইসরাত জাহান প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল মোস্তফা বলেন, ‘আমরা সব সময় গুণগত শিক্ষায় বিশ্বাসী। সঠিক শিক্ষা ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ার সমৃদ্ধ করে দেশের কল্যাণে কাজ করে যাবে এটাই আমাদের প্রত্যাশা।’ বিজ্ঞপ্তি।