‘জেগে ওঠো স্বপ্ন দেখো, যুক্তির স্পর্শে’ শীর্ষক পাঁচ দিনব্যাপী আন্তবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় বিতর্ক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা সম্প্রতি নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিতর্কবিষয়ক সংগঠন পান্থজনের আয়োজনে এ প্রতিযোগিতায় ১৪টি বিদ্যালয় ও ছয়টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুন নূর তুষার। বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের পরিচালক মহিউদ্দীন, ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গওহর সিরাজ জামিল, পান্থজনের নির্বাহী প্রধান বৃজেট ডায়েস, ব্যাংকার রাশেদুল আমীন, ডিবেট ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, ব্যবসায়ী মোহাম্মদ আসরার, ইমরান খান প্রমুখ। চূড়ান্ত পর্যায়ে বিতর্কের বিষয় ছিল: ‘এ সংসদ প্রস্তাব করছে যে স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক পরিচয় থাকা উচিত নয়’ এবং ‘নেতৃত্বের ব্যর্থতায় আজ বাংলাদেশ ব্যর্থ’। শেষ পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেহেনা খানম। প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, কাউন্সিলর বিজয় চৌধুরী, বিতর্ক সংগঠক গোলাম বাকী মাসুদ এবং আবু ইউসুফ শামসুদ্দীন। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিদ্যালয় পর্যায়ে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।