'জোট-মহাজোটের বিকল্প মুক্তিযুদ্ধের প্রগতির ধারাকে শক্তিশালী করুন'
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ মার্চ পার্টির চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে এক গণসমাবেশ সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিকনেতা মৃণাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক সাহা, অমৃত বড়ুয়া, পুলক দাশ, আবদুস সালাম বাবু, শওকত আলী, মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, রাহাত উল্লাহ জাহিদ, মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে কমিউনিস্ট পার্টি এবং অপরাপর বাম-প্রগতিশীল-গণতান্ত্রিক দলগুলোকে শোষক গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাধ্যমে বিকল্প শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশকে মুক্তিযুদ্ধে ও প্রগতির ধারায় ফিরিয়ে আনতে হলে এর বিকল্প নেই। সমাবেশে শেষে একটি লাল পতাকা মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেরাগী মোড়ে এসে শেষ করে। বিজ্ঞপ্তি