'জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীকে সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীকে সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিলে ওই শিক্ষার্থী কখনো জঙ্গিবাদে জড়াবে না। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জনসহ বাংলাদেশ সম্পর্কে সঠিক ইতিহাস চর্চা করতে হবে। এ ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভূমিকা রাখবেন।
২১ মার্চ দুপুরে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাযিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আহমদ সাইফুদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য মোহাম্মদ জসীম উদ্দীন।