এ ই ন গ রে - দূ র গ্রা মে
'ড. মুহম্মদ এনামুল হক বাঙালির আত্মপরিচয়ের সন্ধানে আজীবন নিবেদিত ছিলেন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভাষা দার্শনিক ও পণ্ডিত ড. মুহম্মদ এনামুল হক বাঙালি জাতিসত্তার স্বরূপ উন্মোচনে অনন্য অবদান রেখেছেন। বাঙালির আত্মপরিচয়ের সন্ধানে তিনি নিবেদিত ছিলেন আজীবন।’
ড. মুহাম্মদ এনামুল হকের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। খুলশী স্কুল অব আর্টস অ্যান্ড স্পোর্টস এ সভার আয়োজন করে। সমাজবিজ্ঞানী মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত। অনুষ্ঠানের শুরুতে এনামুল হকের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন তাঁর উত্তরসূরি ফাহ্মী নাহিদা। বক্তব্য দেন লায়ন এম এ কাইয়ুম, অধ্যক্ষ তহুরীন সবুর, ডিজাইনার রওশন আরা চৌধুরী, এনামুল হকের নাতি তুলু উস সামস। বিজ্ঞপ্তি।