বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে বরণ ও বিদায় অনুষ্ঠান
'তথ্যপ্রযুক্তিতে আমাদের আরও এগিয়ে যেতে হবে'
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৬তম ব্যাচের নবীনবরণ ও ১৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ২৫ মে বিদ্যানগর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান সুদীপ্ত দেব। প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার রণজিৎ কুমার ধর। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের পরিচালক কৌশিক দেব, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. নুরুল হুদা শিকদার, বিজিসি ট্রাস্টের মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) অশোক কুমার দাশ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অজিত কুমার দাশ, ব্যবসায় প্রশাসন অনুষদের কো-অর্ডিনেটর মো. সরোয়ার উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার ও আইন বিভাগের প্রভাষক মো. একরাম উদ্দিন খান চৌধুরী।
বক্তারা বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় কম্পিউটার বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। আধুনিক এই বিশ্বে কম্পিউটার জ্ঞান ছাড়া পথচলা প্রায় অসম্ভব। এ জন্য তথ্যপ্রযুক্তিতে আমাদের আরও এগিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি।