'তরুণ বয়সে সৃজনশীলতা বেশি কাজে লাগানো যায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রয়েল সিমেন্ট-দৃষ্টি ব্যবসা আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী
রয়েল সিমেন্ট-দৃষ্টি ব্যবসা আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী

বয়সের সঙ্গে মানুষের দর্শন পরিবর্তন হয়। তবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তরুণ বয়সটা। এই সময়ে সৃজনশীলতা বেশি কাজে লাগানো যায়।
গত শুক্রবার রয়েল সিমেন্ট-দৃষ্টি ব্রেইন স্ট্রোর্মিং ব্যবসা আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যা তুমি ঘুমিয়ে দেখো তা স্বপ্ন নয়, যা তোমাকে ঘুমিয়ে থাকতে দেয় না তাই স্বপ্ন। নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে জেগে থেকো। স্বপ্নকে সফল করতে সর্বোচ্চ চেষ্টা করো।
চিটাগাং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল। অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সভাপতি এস এম আবু তৈয়ব, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষÿ সাফিয়া গাজী রহমান ও রয়েল সিমেন্টের চিফ কমিউনিকেশন অফিসার ফয়সাল নাসির খান।
এস এম আবু তৈয়ব বলেন, ব্যবসা মানে শুধু অর্থ উপার্জন নয়, ব্যবসার মধ্যে সেবাও আছে। সেবার মনোভাব নিয়ে তরুণদের নতুন ব্যবসায় যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৃষ্টির সাধারণ সম্পাদক বনকুসুম বড়ুয়া, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাবের শাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মুন্না, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সম্পাদক জুনায়েদ কৌশিক চৌধুরী, সহবিতর্ক সম্পাদক কাজী আরফাত, সাবেক অর্থ সম্পাদক বোরহান উদ্দিন, সাবেক বিতর্ক সম্পাদক রেজা চৌধুরী, সহসমন্বয়কারী মাহফুজুর রহমান প্রমুখ।
স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের এই প্রতিযোগিতায় এবারের ফাইনালের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘গ্রিন সিটি’। প্রতিযোগিতায় চট্টগ্রামের ১০টি বিশ্ববিদ্যালয়ের ৩০টি ও ১০টি বিদ্যালয়ের ১৫টি দল অংশগ্রহণ করছে।