'তরুণেরা আমাদের নিয়ে যাবে স্বপ্নের পৃথিবীর দিকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ুথ সামিট অনুষ্ঠানে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ এর চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকরসহ সংগঠনের নেতৃবৃন্দ
ইয়ুথ সামিট অনুষ্ঠানে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ এর চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকরসহ সংগঠনের নেতৃবৃন্দ

আগামী দিনের বাংলাদেশকে পথ দেখাবে তরুণেরাই। তারাই আমাদের এগিয়ে নিয়ে যাবে স্বপ্নের পৃথিবীর দিকে। শনিবার নগরীর ষোলশহরে এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত ইয়ুথ সামিটে এ কথাটাই বারবার সবার মুখে প্রতিধ্বনিত হয়েছে। ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ (ওয়াইভিবি) এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজক।
শনিবার বিকেল তিনটায় তিন পর্বের এ আয়োজনে অংশ নেন চট্টগ্রামের পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, মাদ্রাসার নিবন্ধিত ৫০০ শিক্ষার্থী। সম্মেলনে এসব শিক্ষার্থী বক্তাদের কাছ থেকে নানা বিষয়ে অবহিত হন। তারাও নানা স্বতঃস্ফূর্ত প্রশ্ন করে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।
ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারের সভাপতিত্বে ‘এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার’ বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনজুর উল আমিন চৌধুরী ও লিটল জুয়েলস স্কুলের অধ্যক্ষ দিলরুবা আহমেদ। ‘ইয়ুথ ইন লিডারশিপ’ বিষয়ে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, ফেইথ ক্রিয়শন লিমিটেডের চেয়ারম্যান মেজর (অব.) রেজাউল করিম, জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর ও বাংলাদেশ সাপ্লাই চেন কাউন্সিলের প্রেসিডেন্ট এম নাঈম হোসেন। ‘ইয়ুথ ইন সোশ্যাল সার্ভিস’ বিষয়ে বক্তব্য দেন ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিরাজুল ইসলাম, কবি নাজিমুদ্দীন শ্যামল, ম্যাফ গ্রুপের মহাব্যবস্থাপক (এইচআর) মো. আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার মো. আহসান। মো. আসিফুল ইসলাম ও আফিয়া জাহান রশনির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইয়ুথ ভয়েসের চট্টগ্রাম শাখার সভাপতি চৌধুরী কে এন এম রিয়াদ ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খোকন।
সভায় বক্তারা বলেন, শিক্ষিত তরুণেরাই হবে বাংলাদেশের নায়ক। আমাদের বেশিরভাগ তরুণ কখনো বিপথগামী হবে না। তরুণদের অপার সম্ভাবনা কাজে লাগাতে এবং তাদের সঠিক পথ দেখাতে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্তি কি পেয়েছি? মুক্তির পথ দেখাতে হবে তরুণদেরই।
বক্তারা আরও বলেন, বিশ্বে যা কিছু বড়, সব স্বপ্নই দেখেছিলেন তরুণেরা। লিডার মানে রাজনীতিবিদ শুধু নয়, সমাজের প্রতিটি খাতে লিডার থাকতে হবে।
তবে দেশ এগিয়ে যাবে। প্রত্যেক তরুণকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। নিজের ওপর বিশ্বাস, সব মানুষকে গুরুত্ব দেওয়ার অভ্যাস, বড় স্বপ্ন দেখে ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে সামনের দিকে।