'তরুণেরাই পারে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথ দেখাতে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ কার্যক্রম দৃষ্টি স্কুল অব ডিবেট-এর ১৬তম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠান ২ জানুয়ারি নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্বকোণ-এর প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষÿ সাফিয়া গাজী রহমান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুজিবুল কাদের ও এরিকসনের গ্লোবাল অপারেশনস ম্যানেজার তাহিদ খান।
বক্তব্য দেন কাজী আরফাত, শমিক বড়ুয়া, শাফকাত ফাহমিদ, আবদুল্লাহ আল ফারুক, শুভাশীষ চৌধুরী, রিদোয়ান আলম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণেরাই পারে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথ দেখাতে। এ জন্য শিক্ষাজীবন থেকেই যুক্তবাদী হয়ে গড়ে উঠতে হবে।
সমাবর্তনে দৃষ্টি স্কুল অব ডিবেটের বিশেষ পুরস্কার অর্জন করে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের প্রিয়ত মোর্শেদ, উইলিয়াম কেরি একাডেমির আদিব চৌধুরী ও বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের ওমর ইবতেসাম।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে শুরু হওয়া এই বিতর্ক প্রশিক্ষণ কর্মশালায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭ জন শিক্ষার্থী অংশ নেয়। বিজ্ঞপ্তি।