'তামাকবিরোধী উদ্যোগ আরও বেগবান করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাকবিরোধী উদ্যোগ আরও বেগবান করতে হবে। এ জন্য ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন যথাযথ বাস্তবায়নে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকা দরকার।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ও এফএইচডিএফর উদ্যোগে ২৯ মে ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম। বক্তব্য দেন মঞ্জু রানী দেবী, জাহাঙ্গীর আলম, যতন মজুমদার, গিয়াস উদ্দীন, জাহাঙ্গীর আলম, মো. ওমর শাহেদ প্রমুখ।
সভায় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদকর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।