‘তারার অন্তরালে’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক শান্তনু চৌধুরীর তারার অন্তরালে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে ২২ জানুয়ারি। মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। জামালখান সড়কের সাপ্তাহিক চট্টলা কার্যালয়ে সাংবাদিক শওকত বাঙালির পরিচালনায় অনুষ্ঠানে বইয়ের ওপর আলোচনা করেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক নাসির উদ্দিন হায়দার, জ্যেষ্ঠ প্রতিবেদক প্রণব বল, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দা রিফাত আকতার, ছড়াকার আবুল কালাম, উজ্জ্বল ধর প্রমুখ।আবু সুফিয়ান বলেন, ‘বই হচ্ছে জ্ঞানের আকর। এটি একদিকে যেমন মানুষের শ্রীবৃদ্ধি ঘটায়, তেমনই একজন ঋদ্ধ মানুষ গড়ে তুলে। এতে পরিবারের পাশাপাশি সমাজও উপকৃত হয়।’তারার অন্তরালে বইটি একুশে বইমেলায় পাওয়া যাবে উন্মাদ স্টলে।