'তাড়াতাড়ি বিশ্বকাপ জয় করবে বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ ম্যাচে ফিল্ডিং করছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর বলে একটি ক্যাচ ধরতে গিয়ে তাঁর পা স্পর্শ করে বাউন্ডারির দড়ি। আম্পায়ার সিগন্যাল দেওয়ার আগেই ছক্কার সংকেত দেন এই ক্রিকেটার। সততার পুরস্কার হিসেবে মনোনীত হলেন ২০১৩ সালের আইসিসি বর্ষসেরা ‘স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ডের’ জন্য। এবারের সময়ের তারকা ক্রিকেটার ফরহাদ রেজা

ফরহাদ রেজা
ফরহাদ রেজা

প্রথম ব্যাট
সিএ নামের একটি ব্যাট। আব্বা টাকা দিয়েছিলেন। ২০০০ সালে রংপুর থেকে কিনেছিলাম। তখন সবে এসএসসি
পাস করেছি।
প্রিয় মাঠ
রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম।
মাঠের যে স্মৃতি ভুলিনি
বছর দুয়েক আগে রাজশাহীতে ওল্ড ডিওএইচএসের হয়ে বাংলাদেশ বিমানের বিপক্ষে ব্যাট করার স্মৃতি এখনো ভুলিনি। ওই ম্যাচে আমি ৮৬ রান করেছিলাম।
আমি ক্রিকেটার কারণ...
শুরুতে ফুটবল খেলায় আগ্রহ ছিল। একদিন আম্মু বললেন, ‘ফুটবল খেললে যেকোনো সময় হাত-পা ভাঙতে পারে। দরকার নাই ফুটবল খেলার।’ তাই ক্রিকেট খেলায় নাম লেখাই।
ক্রিকেটের গুরু

রাজশাহীর টিপু ভাই। ক্লাস এইটে পড়ার সময় তিনি আমাকে ক্রিকেট খেলতে নিয়ে যান।

ক্রিকেট ছাড়া আর যে খেলায় পারদর্শী

আমি সব খেলাই ভালো খেলতে পারি। বেশি পারি ফুটবল।

সৎ থাকা যায়, যদি...

নিজের ওপর বিশ্বাস থাকে।

পাকিস্তানের বিপক্ষে সেদিনের সেই ক্যাচটি ছক্কা হওয়ার পর মনে হয়েছিল

ইশ্, মাহমুদউল্লাহ ভাই আরও একটা আন্তর্জাতিক উইকেট থেকে বঞ্চিত হলেন আর আমি ডিনার থেকে বঞ্চিত হলাম। হা হা হা!

সততার পুরস্কার পেলে যা করব!

ভেবে দেখিনি। তবে উৎসর্গ করব আমার মা-বাবাকে।

ক্রিকেটের আদর্শ

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ।

বাংলাদেশ দল নিয়ে যে স্বপ্ন দেখি

খুব তাড়াতাড়ি বিশ্বকাপ জয় করবে বাংলাদেশ দল।

মা-বাবার যে উপদেশ মেনে চলি

‘কখনো মিথ্যা বলবে না।’

নিজের সম্পর্কে একটি অজানা তথ্য

আমি বিবাহিত এবং আমার একটি আড়াই বছরের মেয়ে আছে।

যার জন্য জীবন বাজি রাখতে পারি

আমার বোন আঞ্জুয়ারা বেগমের জন্য।

প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলাম

আমি কখনো প্রস্তাব পাইনি। উল্টো দিয়েছিলাম। যাকে দিয়েছিলাম সে এখন আমার স্ত্রী।

নিজের যে দিকটি বদলাতে চাই

মাঝেমধ্যে আমাকেও মিথ্যা কথা বলতে হয়। সেটা বদলাতে চাই।

মন খারাপ হলে

গান শুনি।

অবসরের সঙ্গী

অবসরে বাবা-মেয়ে মিলে টিভি দেখি। আমার মেয়েটা গানের অনুষ্ঠানের ভক্ত।

যে তিনটি জিনিস নিয়ে ঘর থেকে

বের হই

মুঠোফোন, মানিব্যাগ ও হাতঘড়ি।

সাক্ষাৎকার: মো. রুবেল