প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুটির দিনে ৫৫৪তম সংখ্যার মূল রচনা ‘তিন দরদি’ পড়ে বেশ আনন্দিত এবং অনুপ্রাণিত হলাম। কিন্তু পরক্ষণেই মনটা হতাশা এবং বিষণ্নতায় ভরে গেল সেই সব অসাধু, লোভী, অবিবেচক ব্যবসায়ীর কথা ভেবে, যাঁরা শুদ্ধতা অর্জনের মাস ‘রমজান’কে পুঁজি করে ১৫ টাকার বেগুনের দাম আদায় করেন ৬০ টাকা। রোজাদারদের জিম্মি করে তাঁদের পকেটের টাকা হাতিয়ে নেন, তাঁদের জীবনযাত্রাকে কষ্টকর করে তোলেন।মানুষে মানুষে এত তফাত! তিন দরদি কি তাদের জন্য একটা শিক্ষা হতে পারে না?মো. সালাহউদ্দিনমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরফরিদগঞ্জ, চাঁদপুর।