'তিনের অধিক সন্তানের মায়েদের জন্মনিয়ন্ত্রণে উদ্বুদ্ধ করুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নুর হোসেন তালুকদার বলেন, তিনের অধিক সন্তানের মায়েদের জন্মনিয়ন্ত্রণে উদ্বুদ্ধ করুন। আর শিশুকে বুকের দুধ খাওয়ান।
নুর হোসেন শিশুকে জন্মের পর দুই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেন।
২৭ নভেম্বর কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা ও কমিউনিটি গ্রুপের উদ্যোগে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলার জাগিরাঘোনা কমিটি ক্লিনিকে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লিনিকের সভাপতি মোহাম্মদ ছুফি।
বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক দীপক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছেরাজ আহমদ, চিকিৎসক কানন সেন, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শরীফ বাদশাহ, বেসরকারি উন্নয়ন সংস্থা পিএইচডির জেলা মাঠ সমন্বয়কারী শহীদুল হক, উপজেলা সমন্বয়কারী শহীদুল হক প্রমুখ।
সমাবেশে ৩০০ জন মায়ের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ওষুধপথ্য দেওয়া হয়।