বন্ধুদের মুষ্টিবদ্ধ হাত। কণ্ঠে শপথ—থাকব সব সময় ভালো কাজে, এগিয়ে নেব সমাজের পিছিয়ে পড়া মানুষদের। ২৫ মার্চ কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বর মুখর হয়ে ওঠে একদল তরুণের কথামালা আর সমাজ বদলের দৃঢ়প্রত্যয়ে। ওই দিন গঠিত হলো প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার মেডিকেল কলেজ শাখার কমিটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অরূপ দত্ত। তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকে প্রথম আলো সমাজে যা কিছু ভালো তার সঙ্গেই আছে। মাদক ও অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গঠনের পাশাপাশি স্কুল-কলেজের কৃতী শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা, ভাষা প্রতিযোগ, গণিত অলিম্পিয়াড ও ইন্টারনেট উৎসব করে আসছে। বন্ধুসভার সদস্যরা মঙ্গা ও দুর্যোগকবলিত এলাকায় ছুটে গিয়ে অসহায় মানুষকে সাহায্য করছেন। মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরও এ পথে এগিয়ে আসতে হবে।বন্ধুসভা কক্সবাজার মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক সৌরভ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কক্সবাজার শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, জেলা বন্ধুসভার সভাপতি মো. মহিউদ্দিন, মেডিকেল কলেজ শিক্ষার্থী তাসনিয়া হোসেন, আলীম আল রাজিন, জনি চাকমা, জ্যাকসন ত্রিপুরা, তানজিনা আফরিন, মুমতাহিন সুলতানা, মুহম্মদ সৌরভ প্রমুখ। সভায় কমিটি ঘোষণা করেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস।উপদেষ্টা পরিষদ: ডা. অরূপ দত্ত, ডা. ফাতেহা আখতার, আবদুল কুদ্দুস ও বিশ্বজিৎ পাল। কার্যকরী কমিটি: সভাপতি সৌরভ দত্ত, সহসভাপতি রাজীব দাশ ও তানজিনা আফরিন, সাধারণ সম্পাদক মুহম্মদ সৌরভ, সহসাধারণ সম্পাদক মুছাব্বির হোসেন ও তাসনিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক আলীম আল রাজিন, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, দপ্তর সম্পাদক জনি চাকমা, সাহিত্য সম্পাদক মো. তাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সায়মা তাবাসসুম, ক্রীড়া সম্পাদক জ্যাকসন ত্রিপুরা, সমাজকল্যাণ সম্পাদক মো. রায়হান, নারীবিষয়ক সম্পাদক ফারিয়া নাজমুন, পরিবেশবিষয়ক সম্পাদক মুমতাহিন সুলতানা, শিক্ষা ও পাঠাগারবিষয়ক সম্পাদক অমিত কুমার। সদস্য: সিফাত-ই-রহমত উল্লাহ, সাদিয়া তাসমিয়া, সায়মা শাকিলা, নাদিয়া ফেরদৌস, জাহিন উল কবীর, রেজওয়ানা আহমেদ সিদ্দিকা, ইমরোজ জাহান ও নুজহাত নাজিয়া।