‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেম বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলো দুই ধারায় বিভক্ত। এক ধারা রাজাকার ও যুদ্ধাপরাধীদের সমর্থনকারী, আরেক ধারা রাজাকার ও যুদ্ধাপরাধীমুক্ত। এখন দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে রাজাকার ও যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ চায় কি না। তিনি আরও বলেন, আওয়ামী লীগই প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। গত শুক্রবার সীতাকুণ্ডের ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সংসদের পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া। বিশেষ আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য জহুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি নুর আহম্মদ, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সুরাইয়া বাকের ও স্থানীয় চেয়ারম্যান রেজাউল করিম বাহার।