‘দিজ টাইম ফর’ ঈদ বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লামিয়া চায় ‘শাকিরা’ আর সামিয়া চায় ‘ওয়াক্কা’ বাবার পকেট হচ্ছে খালি করে না কেউ তোয়াক্কা। ঈদের বাজার করতে এবার যাইনি দামি বাজারে মাঝারি এক বাজার থেকে মাত্র পাঁচটি হাজারে— দুই কন্যার পোশাক কিনে মেজাজ ওঠে চরমে গায়ের জামা যাচ্ছে ভিজেভাদ্র মাসের গরমে। কিনতে গেলাম বউয়ের শাড়ি দাম শুনে চোখ চড়কগাছ কোথায় আমার সুবর্ণগ্রাম ধুলামাখা সড়ক-গাছ! বাড়ি ফিরে মানিব্যাগের স্বাস্থ্য খারাপ দেখলাম বোনাস খতম, কষ্টে ঈদের এই ছড়াটা লেখলাম।