দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কক্সবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গত ৩০ মার্চ আলোচনা সভা ও শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কক্সবাজার পিটিআই মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিটিআইয়ের্ সুপারিনটেনডেন্ট কামরুন নাহার। বিশেষ অতিথি ছিলেন রাজবিহারী চৌধুরী ও স্বপন কুমার দে। প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে কামরুন নাহার বলেন, ‘নীতিহীনতাই হলো দুর্নীতি। দুর্নীতি সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করেছে। আমরা যদি এটিকে বন্ধ করতে না পারি তাহলে এ সমাজ ও দেশ একদিন ধ্বংস হয়ে যাবে।’
আলোচনা সভার আগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও অংশ নেন। বিজ্ঞপ্তি