'দুর্যোগের সঙ্গে বসবাস করছে কক্সবাজার অঞ্চলের মানুষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্যোগের সঙ্গে বসবাস করছে কক্সবাজার অঞ্চলের মানুষ। ভৌগোলিক অবস্থানের কারণে কোনো না–কোনো দুর্যোগ প্রতিবছরই আঘাত হানছে এবং দুর্বল করে দিচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড।’
২৩ মার্চ কক্সবাজারে অনুষ্ঠিত বিশ্ব আবহাওয়া দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আবহাওয়া অধিদপ্তর ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে দিবসটি উপলক্ষে কর্মসূচির আয়োজন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘অধিকতর উষ্ণ, শুষ্ক, সিক্ত আগামীর মোকাবিলা’। শহরের ঝাউতলার আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।