'দেশের উন্নয়নের স্বার্থেই মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করতে হবে'
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ চট্টগ্রাম মহানগর শাখার মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিউল বশর।
সংগঠনের সাধারণ সম্পাদক নওশাদ ইবনে রফিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মো. আবদুল গফুর, সাধারণ সম্পাদক এস এ এ মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা মো. ইসহাক, স্বপন কান্তি বড়ুয়া ও অশোক সেন গুপ্ত।
বক্তব্য দেন সৈয়দ মো. মোরশেদ হোসেন, মো. সোলায়মান, জাবেদুল ইসলাম শিপন, নুরুল হুদা, মো. রাশেদুল আলম, মো. মহিউদ্দিন, এস এম মোরশেদুজ্জামান, এম এ আজিম, পি জে অভিজিৎ তালুকদার, রুবেল চন্দ্র ধর, বিপ্লব চক্রবর্তী, মো. বেলাল, জয়নাল আবেদীন, আব্বাস উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের উন্নয়নের স্বার্থেই মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ ও লালন করতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শকে নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপন করা ও সারা বিশ্বে একে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।