রূপালী ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রকারীরা তৎপর। এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
২৩ আগস্ট সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা নাপিতের চর এলাকার একটি কমিউনিটি সেন্টারে ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান ও সদস্য আবুল কালাম। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিদুয়ান উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ইউনিয়ন কমিটির সাবেক সহসভাপতি মো. এয়াকুব, সাবেক সাধারণ সম্পাদক আহমদ কবির, উপজেলা ওলামা লীগের সহসভাপতি নুরুল আবছার, ছাত্রলীগ নেতা মো. এহছান, গিয়াস উদ্দিন, মো. ফোরকান, মো. জাহেদ, মো. সাজ্জাদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।