'দেশের মানুষ নদীর মানুষ'
অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল। কবিতা, প্রবন্ধ ও সংগীত—সংসৃ্কতির এই তিন মাধ্যমে ছিল তাঁর দৃপ্ত পদচারণা।
তাঁর লিখিত গান ও কবিতা নিয়ে ১৫ জুন জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হয়ে গেল ‘দেশের মানুষ নদীর মানুষ’
শিরোনামের অনুষ্ঠান। আবু হেনা মোস্তফা কামাল স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে নরেন আবৃত্তি একাডেমি।
জয়শ্রী বড়ুয়ার কণ্ঠে ‘অনেক বৃষ্টি ঝরে’ গানটি দিয়ে শুরু হয় আয়োজন। এরপর আবু হেনা মোস্তফা কামালের জীবনপঞ্জি
পাঠ করেন মিশফাক রাসেল। এরপর নিবেদিতা মল্লিক ‘ঐকতানের অপেক্ষায়’ কবিতাটি আবৃত্তি করেন। নিবেদিতার পর
রিপন ধর ‘কবি’, তামান্না ফেরদৌস ‘অবেলায় তুমি’ ও নাজিয়া পলিন আবৃত্তি করেন ‘অগ্নিকাণ্ড সবুজ’। এরপর শুরু হয়
কথামালা। এই পর্বে অংশ নেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, অধ্যাপক ঝর্ণা খানম ও সাংবাদিক এজাজ ইউসুফী। তাঁরা
বলেন, আবু হেনা মোস্তফা কামাল নির্মাণ করেছেন নিজস্ব সৃজনরীতি। তাই তিনি আজও বাংলা সাহিত্য ও সংস্কৃতি
জগতের উজ্জ্বল নক্ষত্র।’
কথামালা পর্ব শেষে ‘ছয়টি পাখির গল্প’ বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন নরেন আবৃত্তি একাডেমির শিল্পীরা। এরপর একক
আবৃত্তি। একে একে আবৃত্তি করেন নাদিরা ফেরদৌস, আসাদুজ্জামান, সানজিদা আক্তার, সৈয়দ হোসেন, মিতাশা মাহরীন,
মিজানুর রহমান, সোনামণি, রাকিবুল হাসান, ইসমাইল চৌধুরী ও শেখ মো. রাসেল।
একক আবৃত্তির পর নাচ। ‘নদীর মাঝি বলে এসো নবীন’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন জয়ন্তী বণিক ও কামাল উদ্দিন।
এরপর নরেন আবৃত্তি একাডেমির শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় দেশের মানুষ নদীর মানুষ শিরোনামের শ্রুতি
নাটক।