প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবীজুড়ে অশুভ শক্তির তৎপরতা বেড়ে গেছে। তারই ইঙ্গিত রয়েছে শ্রেষ্ঠা চৌধুরীর উপন্যাস দ্য লাইফ বিটুইন–এ। শ্রেষ্ঠার লেখার ক্ষমতা আছে, এখন চর্চা করে যেতে হবে।
৬ আগস্ট সন্ধ্যা ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে খড়িমাটি থেকে প্রকাশিত শ্রেষ্ঠা চৌধুরীর ইংরেজি উপন্যাস দ্য লাইফ বিটুইন–এর প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য, কবি অভীক ওসমান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী, কবি বাদল সৈয়দ ও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃষীকেশ শীল। মনিরুল মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপন্যাসের লেখক শ্রেষ্ঠা চৌধুরী এবং তাঁর বাবা শোভন চৌধুরী। বিজ্ঞপ্তি।