‘ধর্মনিরপেক্ষ দেশ গড়াই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অসামপ্রদায়িক ও ধর্মনিরপেক্ষ সুখী সমৃদ্ধ দেশ গড়া।’ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ রউফ। বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি শহীদ উল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মোস্তাক আহমদ, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল প্রমুখ। বিজ্ঞপ্তি।কক্সবাজার সরকারি কলেজ : কক্সবাজার সরকারি কলেজে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা কলেজ মিলনায়তনে পালিত হয়। রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক কনক কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।বক্তব্য দেন উপাধ্যক্ষ মোহাম্মদ ছলিমুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুদ্দিন, শিক্ষক মুহাম্মদ উল্লাহ, মুজিবুল হক চৌধুরী, আখতার আলম, মিঠুন চক্রবর্তী, মফিদুল আলম, মো. আজিজুল মোস্তফা, আবুল মনসুর প্রমুখ।ফিরিঙ্গি বাজার আওয়ামী লীগ : বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ ফিরিঙ্গি বাজার ওয়ার্ড শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। ফিরিঙ্গি বাজার মোড়ে ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা। বক্তব্য দেন ফিরিঙ্গি বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হালিম দোভাষ, ফারুক আহমেদ, আমিনুল হক, বাবুল সরকার, আনোয়ার হাফিজ, দিদারুল আলম প্রমুখ।