‘নগর মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে যানজট কমবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণসচেতনতা বাড়ালে ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে নগরের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে। ২০ এপ্রিল হিলভিউ এলাকায় অবস্থিত ডেইলি স্টার ভবনে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। ‘বন্দরনগরের যান চলাচল ব্যবস্থা: অকার্যকারিতা এবং প্রতিকার’ শিরোনামে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ডেইলি স্টার ও রোটারি ক্লাব অব চিটাগাং মহানগর।উদয় শংকর দাশের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আলোচনা করেন নগর পরিকল্পনাবিদ সুভাষ বড়ুয়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, শাহরিয়ার খালেদ, কফিল উদ্দিন ও রোটারি ক্লাব অব চিটাগাং মহানগরের সভাপতি আহসানুল হক চৌধুরী।নগর পরিকল্পনাবিদ সুভাষ বড়ুয়া জানান, ১৯৯৫ সালে যে নগর মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, তা বাস্তবায়ন করলে যান চলাচলব্যবস্থার ্রউন্নতি ঘটবে।চৌধুরী হাসান মাহমুদ বলেন, পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও যান চলাচলব্যবস্থার উন্নয়নে এগিয়ে আসতে হবে। গোলটেবিল বৈঠকে আলোচকেরা ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, রিকশার জন্য আলাদা লেনের ব্যবস্থা ও ট্রাফিকব্যবস্থার উন্নতির ওপর জোর দেন। বিজ্ঞপ্তি।