নতুন প্রজন্ম সুশিক্ষিত হলে দেশ এগিয়ে যাবে। শিক্ষা নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করে। এ জন্য তরুণদেরও নিজেকে গড়ে তুলতে হবে।
িমরসরাইয়ের শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন প্রজন্ম মিরসরাইয়ের অর্ধ যুগপূর্তি ও মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত ২৪ ফেব্রুয়ারি িমরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। তিনি বলেন, অপার সম্ভাবনাময় িমরসরাইয়ের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি সুশিক্ষিত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নিয়াজ মোরশেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রব্বানি। বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খোরশেদ আলম, জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, রেহানা আক্তার, লেখক কাইয়ূম নিজামী, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খায়রুল আলম, এনায়েত হোসেন প্রমুখ।
সকাল নয়টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বেলা ১১টায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন িমরসরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন শাহীন ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ইউনূছ নুরী।
এবারের বৃত্তি পরীক্ষায় বিভিন্ন বিভাগে অংশ নেওয়া আড়াই হাজার শিক্ষার্থী থেকে উত্তীর্ণ দুজন কম্পিউটার বিজয়ী, ১৮ জন ট্যালেন্টপুলসহ মোট ১২১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে পুরস্কার, শিক্ষাসামগ্রী ও সনদ বিতরণ করা হয়। এ ছাড়া ২৫ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সারা বছরের শিক্ষাসামগ্রী। অনুষ্ঠানে গুণীজন কামরুল হাসান ও রাশেদা আক্তার এবং মিরসরাই থানার নবনির্বাচিত ১৬ ইউপি চেয়ারম্যান ও দুই পৌরসভা মেয়রকে সংবর্ধনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।