'নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রজন্ম লীগের সমাবেশে বক্তারা বলেছেন, ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। কিছু লোক মুক্তিযুদ্ধের ইতিহাস কলঙ্কিত করতে মাঠে নেমেছেন। এসব মিথ্যাবাদীর হাত থেকে জাতিকে রক্ষা করে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।’
গত ২৭ ডিসেম্বর পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোকতার আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, কেন্দ্রীয় প্রজন্ম লীগের সহসম্পাদক ইমতিয়াজ মাহমুদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এম কফিল উদ্দিন ও উপজেলা প্রজন্ম লীগের সহসভাপতি কাইয়ুম রেজা।