‘নতুন সভাপতি নিয়ে সিদ্ধান্ত মার্চের পর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন পর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি পদে পরিবর্তন আসছে। কে হচ্ছেন নতুন সভাপতি—এ নিয়ে দলের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা। এ বিষয়ে কথা বলেছেন বর্তমান সভাপতি আখতারুজ্জামান চৌধুরী। প্রথম আলো: আপনি তো চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে অনেক বছর ছিলেন। এখন আপনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আপনার শূন্যস্থান পূরণ নিয়ে কী ভাবছেন?আখতারুজ্জামান চৌধুরী: আমি ১৯৭৭ সাল থেকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ৩৫ বছর সুখে-দুঃখে ছিলাম। এই সম্পর্ক ভোলার নয়। সভাপতির দায়িত্ব থেকে সরে যাওয়ার পর নতুন কাউকে তো এই পদে আনতে হবে। এজন্য সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দুটি পথ আছে। এক. কাউকে ভারপ্রাপ্ত সভাপতি করা এবং দুই. কাউন্সিল করে সভাপতি নির্বাচিত করা। আমাদের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুটি পথের কথা আমাদের জানিয়েছেন।প্রথম আলো: কবে নাগাদ শূন্যস্থান পূরণ হতে পারে?আখতারুজ্জামান চৌধুরী: এখন তো ফেব্রুয়ারি মাস। আমরা শহীদ দিবসের কর্মসূচি নিয়ে ব্যস্ত। আগামী মাসেও স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবে নেতা-কর্মীরা। তাই মার্চের পরে নতুন সভাপতি নিয়ে সিদ্ধান্ত হতে পারে। প্রধানমন্ত্রীও এ বিষয়ে অবগত আছেন। প্রথম আলো: আপনি কাকে সভাপতি হিসেবে দেখতে চান? আখতারুজ্জামান চৌধুরী: আমার কাছে সবাই সমান। যাঁরা সভাপতি হওয়ার জন্য আগ্রহী তাঁদের সবার যোগ্যতা আছে। এরপরও মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা যাঁকে চায় তিনিই নেতৃত্বে আসবেন।