‘নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে’
প্রাক্তন অধ্যক্ষ ও অধ্যাপক ক্যানসার বিভাগআমস্টারডাম বিশ্ববিদ্যালয়ক্যানসার আপনাতেই শরীর থেকে তৈরি হয়। আর ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা যেকোনো রোগকেই প্রতিরোধ করে। জীবাণু দেহে সব সময় শক্তভাবে বাসা বাঁধতে পারে না। কারণ, জীবাণুর সঙ্গে সঙ্গেই ওই জীবাণুকে প্রতিরোধ করতে দেহে ইমিউনটি তৈরি হয়। ঠিক তেমনি শরীরে যখন ক্যানসার সৃষ্টি হয়, তখন ক্যানসারের লাখ লাখ কোষ তৈরি হয়। আর সব কোষ কিন্তু শরীরে কাজ করতে পারে না। ইমিউন তা ধ্বংস করে ফেলে। তাই ক্যানসার প্রতিরোধের মূল বিষয় হলো শরীরে ক্যানসারের বিরুদ্ধে ইমিউনটি গ্রো করাতে হবে। সিগারেট না খেলে বা অন্য কোনো বদভ্যাস না থাকলে এই ইমিউন তৈরি হয়। এর আগে এ ধরনের তেমন কোনো সফল গবেষণা বের হয়নি। এই নোবেল বিজয়ী তিনজন গবেষণা করে অনেক যুগান্তকরী তথ্য বের করেছেন। ক্যানসার যে শরীরে সব সময় বাসা বাঁধতে পারে না, তার প্রধান কারণ শরীরে ওই ইমিউনটি থেকে যায়। নোবেলজয়ী ওই তিন চিকিৎসক সেই ইমিউনটি স্পষ্ট করে বোঝার সফল চেষ্টা করেছেন। তাঁদের এ সফল চেষ্টা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।