'নারী শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার'
নারী শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। তা ছাড়া নারীদের মানবসম্পদে পরিণত করতেও সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
৫ মার্চ সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ ক্যাম্পাসে নবনির্মিত মসজিদ উদ্বোধন ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আবছার চৌধুরীর সংবর্ধনা উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তফাজ্জল হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদুল আলম ও ব্যাংকার জাফর আহমদ। বক্তব্য দেন থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এ কে এম মোর্শেদ, কলেজের শিক্ষক জয়নাল আবেদীন, রুহুল কাদের প্রমুখ।