রোটারি-রাউজান ক্লাব সেলাই প্রশিক্ষণকেন্দ্রের ১৪তম ব্যাচের উদ্বোধন ও ১৩তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান সম্প্রতি রাউজান ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার সভাপতি এ এম আমিন সোহেল। প্রধান অতিথি ছিলেন জেলা উপপরিচালক রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম সচিব (প্রশাসন) আজিজুল হক, জেলা ডেপুটি চিফ সার্জেন্ট অ্যান্ড আর্মস মোহাম্মদ নাইম উদ্দিন, ফটিকছড়ি সমিতির হাট আর বি জনকল্যাণ পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ।
উপস্থিত ছিলেন সাগরিকা রোটার্যাক্ট ক্লাবের সভাপতি আবু তালেব, রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ-এর সদস্য শেখ মইন উদ্দিন, রাউজান ক্লাব সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ, অর্থ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, নারীরা স্বাবলম্বী হলে সমাজ এগিয়ে যাবে। রাউজান ক্লাবের মতো অন্যদেরও নারীদের কল্যাণে এগিয়ে আসা উচিত। বিজ্ঞপ্তি।