‘নিঃসঙ্গ দস্যু’ ডাইনোসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদাগাস্কার থেকে ডাইনোসরের নতুন এক প্রজাতির ফসিল আবিষ্কৃত হয়েছে। প্লস ওয়ান বিজ্ঞান সাময়িকীতে বলা হয়, নিঃসঙ্গ ছোট আকৃতির দস্যু (লোনলি স্মল ব্যানডিট) বা ডাহালোকেলি টোকানা নামের ৯ থেকে ১৪ ফুট উচ্চতার এ ডাইনোসরটি হয়তো মাদাগাস্কার ও ভারতীয় অঞ্চলে ডাইনোসর অ্যাবিলিস্যাওরিড- এর বংশধর।অ্যাবিলিস্যাওরিড হলো একটি দ্বিপদী ডাইনোসর প্রজাতি। ১৪ কোটি ৫০ লাখ থেকে ৬ কোটি ৬০ লাখ বছর পূর্বে এরা পৃথিবীতে বিচরণ করত। নতুন প্রজাতির ডাইনোসরটিকে মালাগাছি ভাষায় বলা হয় ডাহালোকেলি টোকানা। এর অর্থ হলো মাংসাশী প্রাণী। এটি বিচরণ করত এমন সময়ে যখন ভারত ও মাদাগাস্কার একসঙ্গে ছিল। আর এটি ছিল পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। তাই একে বলা হয় নিঃসঙ্গ ছোট আকৃতির দস্যু। টেলিগ্রাফ।