'পথের পাঁচালী'র ৬০ বছর পূর্তিতে চলচ্চিত্র প্রদর্শনী ও কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যজিৎ রায় নির্মিত কালজয়ী বাংলা চলচ্চিত্র পথের পাঁচালীর ৬০ বছর পূর্তি উদ্যাপন করছে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র। এ উপলক্ষে ১৪ আগস্ট শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) লেকচার থিয়েটার মিলনায়তনে দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অধিবেশনে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি খ্যাত তিনটি চলচ্চিত্র পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার প্রদর্শিত হবে। পাশাপাশি একই অধিবেশনে প্রদর্শিত হবে কৌশিক গাঙ্গুলি পরিচালিত অপুর পাঁচালী।
চলচ্চিত্র অধিবেশনটি উদ্বোধন করবেন সত্যজিৎ গবেষক ও সাংবাদিক আনোয়ার হোসেন।
এ ছাড়া ২৮ ও ২৯ আগস্ট চলচ্চিত্র কেন্দ্রের উদ্যোগে দুদিনের প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালা পরিচালনা করবেন চলচ্চিত্র পরিচালক ইয়াসমিন কবীর। কর্মশালায় অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের ৩৪ বৌদ্ধমন্দির সড়ক, নন্দনকাননে অবস্থিত চলচ্চিত্র কেন্দ্রের কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিস্তারিত মুঠোফোনে (০১৭১৭০২৪৩৩৫) জানা যাবে। বিজ্ঞপ্তি।