'পরিকল্পনা আছে বাংলাদেশেও কিছু করার'

কাসা রেহাতে আপনার শুরুটা কঠিন ছিল?
শুরুর দিকে কাসা রেহা ছিল একটি রুগ্ণ প্রতিষ্ঠান। এ ক্ষেত্রে আমার ভূমিকা ছিল উদ্ধারকারীর মতো। পেশাগত জীবনে আমি কাজ করেছি ব্যাংকিং খাতে, বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠানে; এ ছাড়া ব্যবসাও করেছি। স্বাস্থ্যসেবার সঙ্গে মানুষকে সরাসরি সেবা দেওয়ার ব্যাপারটা জড়িত। এটি আমাকে আগ্রহী করে তুলেছিল। শুরুতেই প্রতিষ্ঠানটি অনেক লোকসানের মধ্যে ছিল। ফলে এটি এগিয়ে নিয়ে যাওয়া একটু কঠিনই ছিল। অনেকটা বিশ্বাস ও সুসম্পর্কের ওপর ভিত্তি করেই বিনিয়োগকারীদের রাজি করিয়েছি। তারা আমাদের ওপর আস্থা রেখেছে। আমরা সেই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি।
এটা কোনো সহজ প্রক্রিয়া ছিল না। এর পেছনে আমাদের প্রচুর শ্রম দিতে হয়েছে। সব মিলিয়ে ব্যবস্থাপনা, সক্ষমতা, বিশ্বাস ও ভালো রেকর্ডের কারণেই বিনিয়োগকারীরা আমাদের পেছনে অর্থ বিনিয়োগ করেছেন।
বাংলাদেশে এমন কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে?
বাংলাদেশে এমন উদ্যোগ নিতে ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে কথা বলেছি। আমাদের সবচেয়ে বড় সমস্যা জায়গা। জমির দাম অনেক বেশি এখানে। আমার কিছু প্রবাসী চিকিত্সক বন্ধুর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছি। তাঁরা যথেষ্ট আগ্রহী। ইচ্ছে আছে শিগগির দেশে কিছু করার। এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। বাংলাদেশে এ ধরনের প্রবীণদের সহায়তা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনেক বেশি। আমাদের বহু প্রবীণ ভীষণ অসহায়ত্বের মধ্যে দিনাতিপাত করেন। এ কারণে আমাদের পরিকল্পনা রয়েছে বাংলাদেশে এমন কিছু করার। এ ব্যাপারে সরকারের সহযোগিতা ভীষণ প্রয়োজন।