'পরিবর্তনই একমাত্র স্থায়ী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংকের চেয়ারম্যানসহ মঞ্চে একসঙ্গে পরিচালনা পর্ষদের সদস্যরা l প্রথম আলো
ব্যাংকের চেয়ারম্যানসহ মঞ্চে একসঙ্গে পরিচালনা পর্ষদের সদস্যরা l প্রথম আলো

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী বলেছেন, ‘একটি গতিশীল প্রতিষ্ঠান সব সময় চৌকসভাবে কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে। দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ইউসিবিও এগিয়ে যাওয়ার পথে বৈচিত্র্যপূর্ণ ও দূরদৃষ্টিসম্পন্ন পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।’
লোগো পরিবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘সাফল্যের সঙ্গে পরিবর্তনের বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রতিদিন আমরা নিত্যনতুন চিন্তাভাবনার সঙ্গে পরিচিত হচ্ছি, যা আমাদের ভাবনাকেও পরিবর্তন করে দিচ্ছে। ৩২ বছর ধরে ইউসিবি সব সময় গ্রাহকের পরিবর্তনশীল চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে। পরিবর্তনের এই চাহিদা মাথায় রেখে ইউসিবি চলার পথে নতুনত্ব আনতেই নতুন লোগো নিয়ে এসেছে। নতুন এই লোগোর মাধ্যমে আমরা আমাদের সহযোগীদের হাতে হাত ধরে নতুন একটি অধ্যায়ের সূচনা করতে চাই।’

গাইছেন রেজওয়ানা চৌধুরী বন্যা l প্রথম আলো
গাইছেন রেজওয়ানা চৌধুরী বন্যা l প্রথম আলো
স্কারলেট এন্টারটেইনমেন্ট দলের ছায়া উদ্দীপনা নৃত্য l প্রথম আলো
স্কারলেট এন্টারটেইনমেন্ট দলের ছায়া উদ্দীপনা নৃত্য l প্রথম আলো
মূকাভিনয় পরিবেশন করেন দেবাংশু হোড় ও তাঁর দল l প্রথম আলো
মূকাভিনয় পরিবেশন করেন দেবাংশু হোড় ও তাঁর দল l প্রথম আলো