‘পরিবর্তনের একমাত্র পথ ব্যালট বাক্স’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের মুসলিম ব্রাদারহুড প্রধানকট্টর ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড দলটি মিসরে নিষিদ্ধ। এ জন্য তাদের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে দাঁড়ান। এবারের পার্লামেন্ট নির্বাচনের আগে এ দলের শত শত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি নিউজউইকের মুখোমুখি হয়েছিলেন এ দলের প্রধান মোহাম্মদ বাদি। নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন?বাদি: শান্তিপূর্ণ উপায়ে দেশে পরিবর্তন আনার একমাত্র পথ হচ্ছে ব্যালট বাক্স। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির অযোগ্যতার কারণে মিসরের অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে। সবাই পরিবর্তন চায়। আর এটাই হচ্ছে জনগণের কাছে পৌঁছার একমাত্র পথ। দলের সদস্যরা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেন কীভাবে?বাদি: এ সিদ্ধান্ত আমরা নিই ভোটাভুটির মাধ্যমে। ৯৮ শতাংশ সদস্য নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মত দিয়েছেন। মাত্র দুই শতাংশের কিছু আপত্তি ছিল বা সোজা ‘না’ বলেছেন। অনেক বিশ্লেষক বলছেন, বিগত পাঁচ বছরে আপনাদের অর্জন খুব একটা বেশি নয়। আপনার মন্তব্য?বাদি: মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধিরা যখন তাঁদের এলাকার কাজের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে যান তখন ওপরের নির্দেশে ওই সব কাজ আটকে দেওয়া হয়। ব্রাদারহুডের সদস্যরা কাজ করতে পারলে তাদের জনপ্রিয়তা বেড়ে যাবে—এ ভয়েই সরকার এমনটি করছে। একজন মন্ত্রী সরাসরি আমাকে এ বাধার কথা বলেছেন। অনেকের ধারণা আপনাদের লক্ষ্য মিসরকে ইসলামি রাষ্ট্রে পরিণত করা ...বাদি: এটি একটি ইচ্ছাকৃত ভ্রান্ত প্রচার। আমরা সুশীল সমাজের লোকদের নিয়ে একটি সুশীল রাষ্ট্র গড়তে চাই। ধর্মীয় নেতাদের রাষ্ট্র নয়। তবে ইসলামি ঐতিহ্যকে আমরা লালন করব। ব্রাদারহুড কি ২০১১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোনো পরিকল্পনা করছে?বাদি: আমরা প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কাউকে মনোনীত করব না। পার্লামেন্ট নির্বাচন পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছি আমরা। কারণ পার্লামেন্টের মাধ্যমেই প্রেসিডেন্টকে বেছে নেওয়া হবে। আমরা যখন এ নির্বাচনে কোনো অনিয়মকে চ্যালেঞ্জ করব তখন তার একটা প্রভাব প্রেসিডেন্ট নির্বাচনে পড়বে। অক্টোবরের শুরু থেকে এ পর্যন্ত আপনার দলের ৬০০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আপনারা কী করতে পারেন?বাদি: গ্রেপ্তারের সংখ্যা এখন ১২০০। যখনই ধরপাকড় চলে গণমাধ্যমের লোকেরা এসে জানতে চায় আমরা কী করব। কিন্তু তারা কখনো সরকারকে জিজ্ঞেস করে না, তারা কেন এসব করছে। যাই ঘটুক আমরা সবকিছু আইনের আওতায় মোকাবেলা করব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পর ব্যক্তিগতভাবে আপনাকে কি কোনো হুমকি দেওয়া হয়েছে?বাদি: সবচেয়ে বড় হামলা হয়েছিল আমাদের সংসদীয় নেতা সাদ কাতাতনির ওপর। তারা ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর চড়াও হয়। মুসলিম ব্রাদারহুডের যেকোনো সদস্যের ওপর হামলাকে আমি নিজের ওপর হামলা হিসেবে গণ্য করি। নির্বাচনে এখন বিচার বিভাগের নজরদারির ব্যবস্থা বন্ধ। আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরও আসার অনুমতি নেই। এ ব্যাপারে আপনি কী মনে করেন?বাদি: এ পদক্ষেপের ফলে মনে হচ্ছে, নির্বাচনের ফলাফলকে কলুষিত করার একটি ইচ্ছে সরকারের আছে। তবে মিসরের মানুষের যেকোনো মূল্যে তাদের ভোটের মর্যাদা সমুন্নত রাখা উচিত। ভাষান্তর: ওমর ফারুক