‘পরিবেশ রক্ষার আইন আরও কঠোর করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নগর ও জেলার বিভিন্ন স্থানে শোভাযাত্রা, সভা-সমাবেশ এবং মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, পরিবেশ রক্ষার আইন আরও কঠোর করতে হবে।কক্সবাজার: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৪ জুন কক্সবাজার পৌরসভার সম্মেলনকক্ষে মুক্ত আলোচনার আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ‘কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ’। পরিষদের সভাপতি দীপক শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ নুরুল বাসিত। বক্তব্য দেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজবিহারী দাশ, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহাম্মদ শাহজাহান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ছালামত উল্লাহ খান প্রমুখ।গাছবাড়িয়া সরকারি কলেজ: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছবাড়িয়া সরকারি কলেজের উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে এই র‌্যালিতে ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন। র‌্যালি ও সমাবেশে কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক, উপাধ্যক্ষ জসীম উদ্দিনসহ শিক্ষকেরা উপস্থিত ছিলেন।বিএনপিএস: দিবসটি উপলক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রামে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে। শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক মো. ফেরদৌস আহম্মদ।