‘পৃথিবীর গান আকাশ কি মনে রাখে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৩তম জন্মদিনে কালজয়ী কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে স্মরণ করল চিটাগাং কালচারাল একাডেমি।শিল্পীর অমর এবং জনপ্রিয় বেশ কিছু গানের ডালি নিয়ে সাজানো ছিল পুরো অনুষ্ঠান। ১০ জুলাই সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ‘পৃথিবীর গান আকাশ কি মনে রাখে’ শিরোনামের এই অনুষ্ঠানে হলভর্তি দর্শক প্রাণ ভরে শুনেছেন হেমন্তের গান। এতে একক শিল্পী ছিলেন শাহরিয়ার খালেদ। হেমন্তের গানের একনিষ্ঠ সাধক শিল্পী শাহরিয়ার খালেদ যথাসাধ্য চেষ্টা করেছেন, মূল গান অনুসরণ করতে। তিনি ‘মুছে যাওয়া দিনগুলি’, ‘ও নদীরে’, ‘রানার’, খোঁপার ওই গোলাপ কাঁটা’, ‘সুরের আকাশে তুমি যে গো শুকতারা’, ‘শূন্যে ডানা মেলে’, ‘পাখিরা উড়ে গেলে’ ও ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’সহ মোট ২৯টি গান করেছেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম তালুকদার। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান।শিল্পীকে বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন—তবলায় সাখাওয়াত হোসেন, হারমোনিয়ামে সাইদুল হক, গিটারে মো. শাহনেওয়াজ, কি-বোর্ডে গোলাম সাফা, বেহালায় শ্যামল রায়।