'প্রকৃত ইসলামি শিক্ষায় শিক্ষিতরা জঙ্গিবাদী হতে পারে না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রকৃত ইসলামি শিক্ষায় শিক্ষিতরা জঙ্গিবাদী হতে পারে না, কারণ ইসলাম শান্তির ধর্ম। ২ সেপ্টেম্বর বিকেলে আনোয়ারা উপজেলার আবদুল জলিল মিলনায়তনে আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। গাউছিয়া হাশেমী কমিটি এ বৃত্তির আয়োজন করে।
মাওলানা মনির আহমদ আনোয়ারির সভাপতিত্বে ও হাফেজ আবুল হাসান কাশেমের উদ্বোধনের পর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদা কাজী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী।
প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মাসুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন হাশেমী, মাস্টার আবুল হোসাইন, এম এ কাইয়ুশ শাহ, শাকের আহমদ চৌধুরী, ডিআইএম জাহাঙ্গীর আলম ও আহমদ হোসেন প্রমুখ।