প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষায় আইন’ বিষয়ে দ্য বাংলাদেশ ব্রেইল লাইব্রেরির উদ্যোগে ব্রেইল ভার্সন প্রকাশনা ‘উৎস’ কর্তৃক প্রকাশিত বইয়ের একটি কপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর হাতে এই বই তুলে দেন ইউনাইট থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশনের (উৎস) প্রোগ্রাম ম্যানেজার নুরুজ্জাহান।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, অফিসার সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হক এবং থিয়েটার থেরাপি সেন্টার অব দ্য ডিসঅ্যাবলেডর প্রোগ্রাম অফিসার আবুল হাসেম খান উপস্থিত ছিলেন।