'প্রতিবন্ধীরা সমাজে আলো ছড়াচ্ছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ ওয়াশিকা আয়েশা খান বলেছেন, ‘প্রতিবন্ধীরা এখন আর বোঝা নয়। তাঁরা নানা ক্ষেত্রে সমাজে আলো ছড়াচ্ছেন।’
তিনি ৩ ডিসেম্বর আনোয়ারায় বেসরকারি উন্নয়ন সংস্থা সংশপ্তক আয়োজিত প্রতিবন্ধীদের সেলাই মেশিন ও অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আনোয়ারার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াহেদুল আলম, কৃষি কর্মকর্তা মো. একরাম উদ্দিন ও শিক্ষা কর্মকর্তা মো. মাঈনুদ্দিন মজুমদার।
অনুষ্ঠানে সাতজন প্রতিবন্ধীকে সেলাই মেশিন ও সাতজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে অর্থ সহায়তা দেওয়া হয়।