‘প্রথম আলো’র প্রতিষ্ঠাবার্ষিকীতে মহেশখালীতে বৃক্ষরোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ নভেম্বর মহেশখালী বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদের জামে মসজিদ-সংলগ্ন মাঠে পতিত জায়গায় একটি গাছের চারা রোপণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন এ কর্মসূচি উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ-সংলগ্ন খোলা জায়গায় ও মহেশখালী উচ্চবিদ্যালয়ে ৮৫টি গাছের চারা রোপণ করেন বন্ধুসভার সদস্যরা। বৃক্ষরোপণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বন্ধুসভার সভাপতি দিলীপ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি রুহুল বয়ান। বন্ধুসভার সাধারণ সম্পাদক অধ্যাপক আশিষ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক প্রদীপ রুদ্র, প্রতীক চন্দ্র দে, আবুল বশর, আবদুর রশিদ, রমজান আলী, নিলয় রফিক, শওকত ওসমান, সাইফুল ইসলাম প্রমুখ।