'প্রাথমিকে ঝরে পড়া রোধে সবাইকে সচেতন হতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিকে ঝরে পড়া রোধে সবাইকে সচেতন হতে হবে। সংশ্লিষ্ট এলাকার শিক্ষকদের ঝরে পড়া শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে কাউন্সেলিং করা জরুরি।
ফেনীতে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার গুণগত মান নিয়ে টাস্কফোর্স বিষয়ক চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় বক্তারা এ কথা বলেন। গত সোমবার শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. গিয়াস উদ্দিন আহমেদ। চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. মাহবুবুর রহমান বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মো. মতিয়র রহমান। কর্মশালায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ির প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকেরা অংশ নেন।
একপর্যায়ে অংশগ্রহণকারীরা পাঁচ ভাগে বিভক্ত হয়ে জেলার সোনাগাজীর কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাগলনাইয়ার ঘোশালহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাগনভূঞার জায়লস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলগাজীর বন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফেনী সদর উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সে সময় তাঁরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান, পরিবেশ, পরিচালনা পর্ষদের কার্যক্রমসহ নানা ধরনের গুণগত মান যাচাই করেন।