'পড়ুয়ার জানার কোনো সীমারেখা নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউ) গ্রন্থাগার পরিদর্শন করতে এসে সারা জীবন শিক্ষার্থী হয়ে ÿবইয়ে ডুবে থাকতে চান বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সৌফি অবেখ। গত ৩০ মে বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনের গ্রন্থাগারে আসেন সৌফি অবেখ। তাঁকে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কূটনৈতিক মার্ক স্মিথ, ইডিইউর ট্রেজারার অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। তিনি শিক্ষার্থীদের সঙ্গে গ্রন্থাগারে প্রায় এক ঘণ্টা সময় কাটান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘একজন পড়ুয়ার জানার কোনো সীমারেখা নেই। সব বিষয়ে তার আগ্রহ থাকা চাই।’ বিজ্ঞপ্তি