‘ফটিকছড়ি আসনটি যুদ্ধাপরাধীদের হাত থেকে মুক্ত করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধী রাজাকার, আলবদর ও দোসরেরা এই অঞ্চলকে কলঙ্কিত করেছে। তারা এই অঞ্চলের মাটিতে থাকতে পারে না। গত ১১ এপ্রিলের তাণ্ডবে রক্তে রঞ্জিত ফটিকছড়ি সংসদীয় আসনটি যুদ্ধাপরাধীদের হাত থেকে মুক্ত করতে হবে। ১৮ আগস্ট উত্তর জেলা ছাত্রলীগের কর্মিসভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন এ কথা বলেন। ২৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সফল করার লক্ষ্যে ফটিকছড়ি কলেজ মিলনায়তনে এ কর্মিসভার আয়োজন করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এম তৌহিদুল আলম, মাহমুদ হাসান প্রমুখ।২৯ আগস্টের জনসভার মাধ্যমে ভূজপুরে বিএনপি-জামাত ও হেফাজতের তাণ্ডবের জবাব দেওয়ার আহ্বান জানান বক্তারা। উল্লেখ্য, ২৯ আগস্ট দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফ জেয়ারত ও কলেজ মাঠে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।