'ফসলের উৎপাদন বাড়াতে প্রয়োজন উন্নত প্রযুক্তির ব্যবহার'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি কৃষিজমি আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। ফলে কমছে ফসলের উৎপাদন। এখন উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজন উন্নত প্রযুক্তির ব্যবহার। এতে চাষাবাদে সময় কম লাগে, খরচও কম হয়।
২০ ডিসেম্বর স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে লোহাগাড়ার আমিরাবাদ মহুরীপাড়ার কৃষকদের মাঠ দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামীম হোসেন। এতে স্থানীয় কৃষকদের পাওয়ার টিলার চালিত সিডার (বীজ বপন যন্ত্র) প্রদর্শন করা হয়।